শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:১১ পিএম, ২০২০-০৯-১৯
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্মম ভাবে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করার অপরাধে পাষন্ড স্বামী সাদ্দাম হোসেন (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার ধামঘর গ্রামে মালু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন ধামঘর গ্রামের মালু মিয়ার ছেলে। মামলার বিবরণে জানা যায়,সাদ্দাম হোসেনের সঙ্গে ২বছর আগে দেবিদ্বার উপজেলা বিনাইপাড় গ্রামের আবু তাহেরের মেয়ে মোসাঃ ইতি আক্তার (২০) এর বিয়ে হয়। বিয়ের পর থেকেই পরিবারের সদস্যদের পরোচনায় ৫লক্ষ টাকা যৌতুকের দাবিতে সাদ্দাম হোসেন প্রায় সময় তার স্ত্রী মোসাঃ ইতি আক্তারকে নির্যাতন করত। এর মধ্যে তাদের এক ছেলে সন্তান হয়। তাপরও নির্যাতন থামেনি। স্ত্রীকে স্বামী,ননদ,শশুড়-শাশুড়ীসহ শারীরিক নির্যাতন করতে থাকে বলে স্থানীয়রা জানান। রবিবার সন্ধ্যা সারে ৭টার দিকে স্ত্রী ইতি আক্তার সাংসারিক কাজ করিতে থাকে এসময় স¦ামী সাদ্দাম হোসেন পুনরায় স্ত্রীর নিকট যৌতুক বাবদ একটি টিআরএক্স গাড়ী কিনবে বলে নগদ ১০লক্ষ টাকা দাবি করিলে যৌতুক বাবদ কোন টাকা দিতে পারবো না বলে জানালে গত রোববার স্বামী সাদ্দাম হোসেন ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে তার হাতে থাকা ধারালো দা দিয়ে কুপিয়ে কপালে ও ঠোটে গুরুতর রক্তাত জখম করে। এ সময় স্ত্রীর ডাক চিৎকার শুনিয়া স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ কমপ্রেক্সে ভর্তি করে। রোগীর অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। এ ঘটনায় ইতির পিতা আবু তাহের বাদী হয়ে ৫জনকে আসামী করে বৃহস্পতিবার মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহম্মেদ বলেন,থানায় মামলা হয়েছে। এ মামলার প্রধান আসামী সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited